
সিলেটের গোয়াইনঘাটে লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে ইউনিটি ফাউন্ডেশন।
আগামী ৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. ওসমান গণি, যুগ্ম সম্পাদক মো. মাহবুব আহমদ, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুছ আলী এবং ইউনিটি ফাউন্ডেশনের লোকাল কো-অর্ডিনেটর ও সিলেট জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মো. রিয়াজ উদ্দিন ইমরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব ইমরান আহমদ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজনে: ইউনিটি ফাউন্ডেশন, বিছনাকান্দি, গোয়াইনঘাট, সিলেট।














