ঢাকা 6:08 pm, Monday, 2 November 2026

গোয়াইনঘাটে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফখরুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফখরুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত ৭টায় লাফনাউট বাজারে তাঁর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজী ফখরুল ইসলাম সাবেক অভিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও জনসাধারণের প্রত্যাশার বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় হাজী ফখরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছি। ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি অবগত। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে এলাকাবাসীর মতামত ও পরামর্শকে গুরুত্ব দিচ্ছি। আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।”

সভায় স্থানীয় এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।

গোয়াইনঘাটে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফখরুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: 08:32:27 pm, Monday, 2 November 2026