ঢাকা 4:09 pm, Sunday, 1 November 2026

সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামাতে ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ১৩১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম।

সভায় অধিনায়ক সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিন-রাত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।

তিনি বলেন, বিজিবির কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।

সভায় সীমান্ত অপরাধ নির্মূলে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে চোরাচালান, মাদক ব্যবসা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত না হতে সীমান্তবর্তী জনগণকে আহ্বান জানানো হয়।

এ ছাড়া গুজবে কান না দেওয়া, সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানো এবং সীমান্ত অতিক্রম করে অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামাতে ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা

আপডেটের সময়: 12:18:07 am, Tuesday, 27 October 2026