ঢাকা 2:05 pm, Sunday, 1 November 2026

গোয়াইনঘাটে ডিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা জিরার ওজন প্রায় ৩ হাজার ৬০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোয়াইনঘাট থানাধীন কামাইদ এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা উদ্ধার করা হয়।
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, অভিযানে ভারতীয় জিরার পাশাপাশি দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। গাড়ি দুটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সবমিলিয়ে উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার আব্দুল গফুরের ছেলে মো. আল আমিন (২৫) এবং রাধানগর এলাকার কামাল উদ্দীনের ছেলে ইমন আহমদ (২২)।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

গোয়াইনঘাটে ডিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেটের সময়: 08:19:54 pm, Friday, 2 October 2026