
গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য মোঃ আব্দুল মালিক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, দপ্তর সম্পাদক মারজানুল আজহার জুনেদ ও সদস্য মোঃ আবুল কালাম আজাদ।
ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণের সময় সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ৯ অক্টোবর গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।





















