ঢাকা 7:29 pm, Sunday, 1 November 2026

গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :

‘শিক্ষকের মর্যাদা, শিক্ষার অগ্রযাত্রা এই চেতনাকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করেছে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) গোয়াইনঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাজরানা ইসলাম মাওয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুজন দাস, সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী শিক্ষক নাজনীন আক্তার মীম, সহকারী শিক্ষক তাজিম আহমদ, সুমাইয়া আক্তার, শাম্মি ও সাবেক সহকারী শিক্ষক রাশেদা আক্তার।

বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ

আপডেটের সময়: 09:47:57 pm, Monday, 5 October 2026