ঢাকা 4:18 pm, Saturday, 31 October 2026

জনসেবায় ব্যতিক্রমী ভূমিকা: প্রশংসিত আনসার-ভিডিপি দলনেতা সাহিদ আহমদ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা মোঃ সাহিদ আহমদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের নানা সমস্যা ও জনদুর্ভোগ লাঘবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
​স্থানীয়ভাবে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে সাহিদ আহমদ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রাস্তাঘাট সংস্কারে সহযোগিতা এবং জলাবদ্ধতা নিরসনে খাল মেরামতের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নিয়েছেন তিনি।
​কৃষিক্ষেত্রেও রয়েছে তাঁর সহযোগিতামূলক উদ্যোগ। দরিদ্র কৃষকদের ধান রোপণে সহায়তার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়া নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উঠান বৈঠকেও তিনি যুক্ত থাকেন।
​স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নানা সামাজিক উদ্যোগে অংশ নিয়েছেন সাহিদ আহমদ। তাঁর সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো এবং হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
​দায়িত্ব পালনের পাশাপাশি এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে মোঃ সাহিদ আহমদ বলেন, “নিজের অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের জন্য কিছু করতে পারাটা আমার কাছে অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এভাবে সামাজিক ও মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করব।”
​সংশ্লিষ্টদের মতে, পেশাগত দায়িত্বের বাইরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও সামাজিক সচেতনতা নিয়ে সাহিদ আহমদের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখছে।
​তারই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী আবুল কালাম তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম করেন। ঘটনাটি জানতে পেরে দলনেতা মোঃ সাহিদ আহমদ জীবনের ঝুঁকি নিয়ে আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং অভিযুক্ত স্বামীকে পুলিশে সোপর্দ করেন।
​ভবিষ্যতে এসব জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান আনসার-ভিডিপি দলনেতা মোঃ সাহিদ আহমদ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩২ বছরের কর্মজীবনের ইতি, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদকে অশ্রুসিক্ত বিদায়

জনসেবায় ব্যতিক্রমী ভূমিকা: প্রশংসিত আনসার-ভিডিপি দলনেতা সাহিদ আহমদ

আপডেটের সময়: 10:00:50 pm, Tuesday, 22 September 2026