ঢাকা 8:57 pm, Saturday, 31 October 2026

গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান পদে প্রত্যাশী মজির উদ্দিন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজির উদ্দিন। জাফলংয়ের স্থায়ী বাসিন্দা হিসেবে এলাকায় পরিচিতি থাকা মজির উদ্দিন ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় নিয়ে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

মজির উদ্দিন জানান, ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করা তাঁর অন্যতম লক্ষ্য। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে চান তিনি।

পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও তাঁর রয়েছে।

তিনি মনে করেন, একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩২ বছরের কর্মজীবনের ইতি, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদকে অশ্রুসিক্ত বিদায়

গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান পদে প্রত্যাশী মজির উদ্দিন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

আপডেটের সময়: 01:58:24 pm, Wednesday, 30 September 2026