ঢাকা 8:59 pm, Saturday, 31 October 2026

পরিবেশের দোহাইয়ে পাথর কোয়ারি বন্ধ, ঝোমপারে বড় মেশিনে বালু-পাথর উত্তোলনের অভিযোগ!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ঝোমপারে বড় মেশিন ব্যবহার করে বালু-পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বলে জাফলংয়ের পাথর কোয়ারি বন্ধ থাকলেও, একই এলাকায় এভাবে বালু-পাথর উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঝোমপারের একটি এলাকায় বড় মেশিনের মাধ্যমে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এতে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ, নদীর গতিপথ ও প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।

তাদের প্রশ্ন একদিকে পরিবেশ রক্ষার কথা বলে পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে যদি বড় মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন হয়ে থাকে, তাহলে এর অনুমতি বা বৈধতা কী এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আছে কি না?

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং পরিবেশবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা তুলে ধরা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩২ বছরের কর্মজীবনের ইতি, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদকে অশ্রুসিক্ত বিদায়

পরিবেশের দোহাইয়ে পাথর কোয়ারি বন্ধ, ঝোমপারে বড় মেশিনে বালু-পাথর উত্তোলনের অভিযোগ!

আপডেটের সময়: 02:11:07 am, Tuesday, 29 September 2026