ঢাকা 2:14 pm, Sunday, 1 November 2026

গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, জিরা, ফল, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চালসহ বিভিন্ন পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও অবৈধ বালু-পাথর বহনকারী বারকি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালে শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী বারকি নৌকা আটক করা হয়।

আটক করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ফুচকা, জুসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। জব্দ করা সব মালামালের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

আপডেটের সময়: 06:17:36 pm, Tuesday, 13 October 2026