
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: রায়হান উদ্দিন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবনির্মাণাধীন তাবলিগী মারকাজ মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উপলক্ষে আগামী ৫ অক্টোবর ২০২৬, সোমবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মারকাজ মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সর্বস্তরের দ্বীনদার মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী (দাঃবা)।
এ উপলক্ষে মারকাজ মসজিদ কর্তৃপক্ষ ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মুসলমানদের দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।















