ঢাকা 12:58 pm, Saturday, 31 October 2026

গোয়াইনঘাট বাইপাসে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্বোধন, সেবার প্রতিশ্রুতি দিলেন পরিচালক সালেহ আহমদ।

গোয়াইনঘাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস্। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট বাইপাস এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ওলামাদলের বিভাগীয় সহ সাংগঠনিক এমএম কামাল উদ্দিন, সিলেট জেলা জিসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, আলীম উদ্দিন, যুবদলনেতা সাহানুর আহমদ, তানজিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সালেহ আহমদ বলেন, ‘আপনার বিশ্বস্ত ভ্রমণসঙ্গী’ স্লোগানকে সামনে রেখে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস্ গ্রাহকদের বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার মানুষের ভ্রমণ, বিদেশে যাত্রা ও প্রয়োজনীয় কাগজপত্রসংক্রান্ত সেবা সহজলভ্য করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

প্রতিষ্ঠানটিতে হজ ও ওমরাহ, বিমান টিকিট, কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, জনশক্তি ও কনসালটেন্সি সেবা প্রদান করা হবে। এ ছাড়া বিভিন্ন দেশের বিমান টিকিট, ভিসা যাচাই এবং পাসপোর্টসংক্রান্ত সেবা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গোয়াইনঘাট বাইপাসে অবস্থিত প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের বিদেশ ভ্রমণ ও প্রবাসসংক্রান্ত প্রয়োজনীয় সেবা প্রদানে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে গোয়াইনঘাটে শেষ হলো দুরন্ত এসসি ফুটবল লিগের ফাইনাল

গোয়াইনঘাট বাইপাসে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্বোধন, সেবার প্রতিশ্রুতি দিলেন পরিচালক সালেহ আহমদ।

আপডেটের সময়: 04:24:30 pm, Saturday, 24 October 2026