ঢাকা 4:05 pm, Thursday, 17 September 2026

গোয়াইনঘাটের লেংগুড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে PROTISTHAA প্রকল্পের অবহিতকরণ সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নে দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় লেংগুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসক মো. নুরুল হক।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন অংশ নেন।

সভায় PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় দুর্যোগের আগাম পূর্বাভাস, Anticipatory Action (আগাম পদক্ষেপ), Trigger-based Action এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে লেংগুড়া ইউনিয়নে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

বক্তারা বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর শুধু সাড়া দেওয়ার পরিবর্তে পূর্বাভাস ও নির্ধারিত ট্রিগারের ভিত্তিতে আগাম পদক্ষেপ নেওয়া গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, এনজিও, গণমাধ্যম, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দুর্যোগের আগাম কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। অংশীজনরা লেংগুড়া ইউনিয়নের স্থানীয় দুর্যোগ ঝুঁকি ও বাস্তবতা তুলে ধরে আগাম সতর্কবার্তা প্রচার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি এবং সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ দেন।

PROTISTHAA প্রকল্পটি কেয়ার বাংলাদেশ-এর সার্বিক নেতৃত্বে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। RIMES প্রকল্পটিতে কারিগরি সহায়তা দিচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থা DG ECHO অর্থায়ন করছে।

প্রকল্পটির মূল লক্ষ্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগভিত্তিক আগাম ব্যবস্থাপনা জোরদার করা এবং দুর্যোগ মোকাবিলার মাধ্যমে সময়মতো মানবিক চাহিদা পূরণ করা।

সভায় PROTISTHAA প্রকল্পের ফাইনান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, প্রজেক্ট অফিসার মো. জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, PROTISTHAA প্রকল্পের মাধ্যমে লেংগুড়া ইউনিয়নে পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ মানুষের সহনশীলতা, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি ভূমিকা রাখবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটের লেংগুড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে PROTISTHAA প্রকল্পের অবহিতকরণ সভা

গোয়াইনঘাটের লেংগুড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে PROTISTHAA প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেটের সময়: 04:24:27 pm, Thursday, 17 September 2026