ঢাকা 11:24 pm, Friday, 18 September 2026

গোয়াইনঘাটে জাতীয় ছাত্রশক্তির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে জাতীয় ছাত্রশক্তি গোয়াইনঘাট উপজেলা শাখা ও গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত এ সভায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম, ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

জাতীয় ছাত্রশক্তি গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক মো. নাজমুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আহ্বায়ক তৌফিক ওমর তানভীর, সদস্য সচিব মো. জামিল আহমদ, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলী হুসাইন এবং জাতীয় নাগরিক পার্টি গোয়াইনঘাট শাখার আহ্বায়ক মুনসুরুল হাসান নাগরী।

সভায় বক্তারা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে শিক্ষা, অধিকার ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গোয়াইনঘাটের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তরুণদের নেতৃত্ব বিকাশের বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় জাতীয় ছাত্রশক্তি গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সদস্য ও বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে জাতীয় ছাত্রশক্তির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে জাতীয় ছাত্রশক্তির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: 11:42:05 pm, Friday, 18 September 2026