
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসরুরল হক মারুফ নির্বাচনের আগেই একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনায় আসছেন।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুনভাঙ্গা হাওর ও মাঝেরটুক গ্রামের মধ্যবর্তী নদীতে নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন একটি বাঁশের সাঁকো। স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং চলাচলের সুবিধার্থে তাঁর এই উদ্যোগ।
বিশেষ করে নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বাঁশের সাঁকোটি স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনের আগেই জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এমন উদ্যোগ এলাকায় প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















