
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ও ডৌবাড়ী ইউনিয়নে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর দিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় পৃথক পৃথক সময়ে বৃক্ষর্পণ কর্মসূচি করা হয়।ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিপুলসংখ্যক গাছের চারা রোপণ ও বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দ ফতেহপুর ইউনিয়নে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গোয়াইনঘাট উপজেলার সভাপতি মোঃ মাহবুব আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, দেশীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক জইনউদ্দিন বাচ্চু,৬ নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এখলাসুর রহমান,সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যান পরিষদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের সভাপতি এম কামাল উদ্দীন, পরিচালনায় ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাষ্টার নজরুল ইসলাম,মাষ্টার এনামুল হক,হাজী আব্দুল লতিফ,শাখাওয়াত হোসেন মাইকেল,লোকমান মেম্বার,ইন্তাজ উদ্দিন,মহসিন উদ্দিন,রিয়াজ উদ্দিন প্রমুখ।
ডৌবাড়ী ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, দেশীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক জইনউদ্দিন বাচ্চু,৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য লিয়াকত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জুল ইসলাম, সাবেক মেম্বার মো: ইয়াকুব আলী, সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের সভাপতি মো: শাহজাহান।
বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ আগামীতেও ইউনিয়নব্যাপী অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

























