ঢাকা 8:54 am, Sunday, 1 November 2026

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে দ্বিতীয় স্থান অর্জন করেছে আলীরগাঁও কলেজ। ৭৩ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে উপজেলার কলেজগুলোর মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলার কলেজগুলোর মধ্যে ৮২ দশমিক ৬৯ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে তোয়াকুল কলেজ। দ্বিতীয় স্থানে আলীরগাঁও কলেজ। এছাড়া হাফিজ সোহরাব আলী কলেজের পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ, সালুটিকর কলেজের ৫১ দশমিক ৭২ শতাংশ, রুস্তমপুর কলেজের ৪৩ দশমিক ২৮ শতাংশ, গোয়াইনঘাট সরকারি কলেজের ৩৭ দশমিক ৬৪ শতাংশ এবং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ১১ দশমিক ১১ শতাংশ।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমেদ বলেন, “পরীক্ষক হিসেবে আমার অনুধাবন, যথাযথ মূল্যায়নের মাধ্যমেই এবারের ফলাফল প্রকাশিত হয়েছে।”
তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠান থাকে, যারা প্রচারের আলোয় খুব একটা আসে না; কিন্তু নীরবে নিজেদের সাফল্যের গল্প তৈরি করে যায়। আলীরগাঁও কলেজও তেমন একটি প্রতিষ্ঠান। ধারাবাহিক প্রচেষ্টা, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখছে।
উপজেলার পাসের হারে দ্বিতীয় স্থান অর্জন আলীরগাঁও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জন্য আনন্দের উপলক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন আগামী দিনে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে অনুপ্রেরণা জোগাবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

গোয়াইনঘাটে পাসের হারে দ্বিতীয় আলীরগাঁও কলেজ, নীরবে সাফল্যের ধারাবাহিকতা

আপডেটের সময়: 12:16:47 pm, Sunday, 1 November 2026