ঢাকা 3:58 pm, Saturday, 31 October 2026

গোয়াইনঘাটে দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে ইউএনও, পরিদর্শন করলেন লুনী সুব্রত শর্মার বাড়ির মন্দির

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লুনী সুব্রত শর্মার বাড়িতে অবস্থিত দুর্গামন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, গোয়াইনঘাট থানা (এএসআই)
গোলাম কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের পরিবেশ বজায় রাখার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনে এ ধরনের পরিদর্শন স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩২ বছরের কর্মজীবনের ইতি, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদকে অশ্রুসিক্ত বিদায়

গোয়াইনঘাটে দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে ইউএনও, পরিদর্শন করলেন লুনী সুব্রত শর্মার বাড়ির মন্দির

আপডেটের সময়: 07:37:32 pm, Saturday, 17 October 2026