10:37 am, Tuesday, 15 September 2026

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

নগর স্বাস্থ্যসেবাকে মূল কাঠামোয় এনে ঢেলে সাজাবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৬

আপডেটের সময়: 03:59:25 pm, Tuesday, 15 September 2026