
গোয়াইনঘাট প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মতিনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং এলাকার মানুষের প্রত্যাশা নিয়ে কথা বলেন।
আব্দুল মতিন বলেন, তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে নন্দিরগাঁও ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
























