
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার পয়েন্টে অভিযান চালিয়ে ৩০টি ভারতীয় টায়ারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে প্রিকেট-১০৩ ডিউটিরত এএসআই মোহাম্মদ সারোয়ার, এসআই সাহাবউদ্দিন খান ও সঙ্গীয় ফোর্স সালুটিকর বাজার পয়েন্টে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পুরাতন ডিআই পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ি থেকে ভারতীয় ৩০টি টায়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা টায়ারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে এএসআই মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে এসআই সাহাবউদ্দিন খানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
























