
গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জিরা, গরু, চকলেট, কসমেটিকস, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও শিং মাছসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।























